ময়মনসিংহের ফুলপুরে ২ সন্তানের জননী এক গৃহবধ (২৬)কে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার বিকালে পুলিশ অভিযুক্ত ভাশুর মাসুদ সরকার (৩৫) কে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ওই গৃহবধু গত ২৯ জুন ঈদের দিন পার্শ্ববর্তী বাড়ির ভাসুর মাসুদ সরকারের স্ত্রী (তার জাঁ) কে খোঁজতে গেলে ভাশুর মাসুদ সরকার তাকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত মাসুদ সরকার বওলা সরকার বাড়ীর (অবঃ) পুলিশ সদস্য মজিবুর সরকারের পুত্র।
ঘটনাটি মীমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা ও আভিযুক্তের ভয়ভীতি ও হুমকিতে ওই গৃহবধু তার পিত্রালয়ে চলে যায়।
গত মঙ্গলবার ভিকটিম ফুলপুর থানা মামলা দায়ের করে।
পুলিশ ওইদিন বিকালে অভিযুক্ত ভাশুর মাসুদ সরকারকে গ্রেপ্তার করেছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ধৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।