ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও নিম গাছের চারা বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গেল ১ জুলাই শনিবার উত্তর বাজারে কামরুল ইসলাম কামালের এর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক এডভোকেট আবু বকর ছিদ্দিক।
উক্ত সভা উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী ও তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস।
উক্ত আলোচনা সভা প্রধান আলোচক ছিলেন, লায়ন আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, মোফাজ্জল আনসারী, শেখ ফিরোজ আহমেদ,মুকছেদুল মমীনও রুহুল আমীন প্রমুখ।
অনুষ্টানটি সঞ্চালনায করেন,তৌহিদ বিন ইসলাম অনাবিল।