ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ গোপন সংবাদের জুযা খেলারত অবস্থায ৫ জুয়ারীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গতশনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা থানার এ, এস আইমোঃ নজরুল ইসলাম, রুবেল মিযা,সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ চরকৃষ্ণপুর গ্রামে জুয়াখেলারত অবস্থায় নগদ অর্থ ও জুযা খেলার সরন্জামসহ চরকৃষ্ণপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র বাবুল মিয়া(৩২),মোঃ রুস্তমআলীর পুত্র শফিকুল ইসলাম (২৮)সামাদ আলীর পুত্র শুক্কুর আলী (৩৬) ও হরিপুর টানপাড়া গ্রামের ইসব আলীর পুত্র বাচ্ছ মিযা (৩২) আঃ গফুরের পুত্র আঃ মোতালেব (৩৫)কে গ্রেপ্তার করে।
তারাকান্দ থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ধৃত জুয়ারীদের বিরুদ্ধে জুযা আইনে মামলা রুজু করে গতকার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।