ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪জুন/২০২৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাংনামারী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বোকাইনগর ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ান হয়। এ নিয়ে দায়িত্ববার বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা অর্জন করলো বোকাইনগর ইউনিয়ন পরিষদ একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ক্রীড়াবিদ আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক সরকার, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন প্রমুখ।

বিজয়ী দলে খেলায় অংশ নেয় তোফাজ্জল হোসেন, জোনাইদ মিয়া, খাইরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মাহাবি হোসেন, সালমান, বাঁধন মিয়া, অপূর্ব, শুভ, রিয়াদ হোসেন, রাতুল মিয়া, স্বপন মিয়া, হাসান, অনিক হাসান, ইউসুফ মিয়া, পিংকু, রবিন মিয়া, আশরাফুল ইসলাম।