আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ




২৫ কেজির কাঁঠাল দেখতে মানুষের ভিড়

ময়মনসিংহের নান্দাইলের বীরবেদাগৈর ইউনিয়নের কামটখালীতে ২৫ কেজি ওজনের কাঁঠাল দেখতে মো. দুলাল মিয়ার বাড়িতে উৎসুক মানুষ ভিড় করছেন। অনেকে কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।

জানা যায়, রোববার (৪ জুন) দুলাল মিয়া গাছ থেকে কাঁঠালটি পাড়েন। এসময় আকৃতির চেয়ে ওজন বেশি মনে হওয়ায় দাঁড়িপাল্লায় ওজন করে দেখা গেছে কাঠালের ওজন ২৫ কেজির উপরে। পাকার জন্য কাঁঠালটি বাড়িতে রেখে দিয়েছেন।

কাঁঠালের মালিক মাইক্রোচালক মো. দুলাল মিয়া জানান, গাছ থেকে কাঁঠালটি পাড়ার পর ওজন করে দেখা যায়, এটির ওজন ২৫ কেজির বেশি। এতো বেশি ওজনের কাঁঠাল এর আগে তিনি দেখেননি। তবে গত বছর একই গাছ থেকে ২৩ কেজি ওজনের কাঁঠাল বিক্রি করেছিলেন। এবারও ২৩ কেজি ওজনের একটি কাঁঠাল ৬ শত টাকায় বিক্রি করেছেন।

দুলাল মিয়ার বাগানে ৫০ থেকে ৬০টি কাঁঠাল গাছ রয়েছে। যেখানে প্রতিটা গাছে পর্যাপ্ত কাঁঠাল ধরেছে। তিনি জানান, গত কয়েক বছর ধরে গাছগুলোতে কাঁঠাল ধরছে। তবে সবগুলো কাঁঠালই ২০ কেজির উপরে ছিল। এবারও গাছে ৮ থেকে ১০টি কাঁঠাল ধরেছে। সবগুলো কাঁঠালই বড় আকৃতির হয়েছে। তবে দুটি কাঁঠাল খুবই বড় আকৃতির হয়েছে। ২৫ কেজির ওজনের কাঁঠালটি দেখতে গত কয়েকদিন ধরে তার বাড়িতে অনেক মানুষ ভিড় করছে। কাঁঠাল দেখতে উৎসুকদের মধ্যে পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, এতো বড় কাঁঠাল এর আগে দেখি নাই। তাই দেখতে এলাম।

স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন বলেন, আমি কাঁঠাল দেখতে গিয়েছিলাম। এই কাঁঠাল দেখতে দুলালের বাড়িতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। ছবি তুলেছেন। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে। নান্দাইলের মাটি উর্বর হওয়ায় প্রচুর কাঁঠাল ফলে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১