আজ রবিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ




হার দিয়ে শেষ হলো মেসি-রামোসের পিএসজি অধ্যায়

পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। হার দিয়ে শেষ হলো তাদের পিএসজি অধ্যায়। শেষটা রাঙাতে পারেননি তারা। পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছেন লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ম্যাচটিতে রামোস গোল করে কিছুটা রঙ মাখলেও মলিন ছিলেন মেসি।

শনিবার লিগ ওয়ানের খেলায় ক্লেরেমন্টের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে পিএসজি। সার্জিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে ক্রিস্তফ গালতিয়েরের দল। সফরকারী ক্লেরেমন্টের হয়ে গোল তিনটি করেন- জোহান গাস্তিয়েন, মেহদি জেফফান ও গ্রিজন কেয়েই।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ১৬ মিনিটে সার্জিও রামোস হেডে গোল করে এগিয়ে দেন পিএসজিকে। মেসির পাস থেকে বল পেয়ে ডিবক্সে ক্রস করেন ভিতিনিয়া। হেডে বলটা জালে পাঠাতে বেগ পেতে হয়নি স্প্যানিশ ডিফেন্ডারের। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এতে ২-০ গোলে এগিয়ে যান স্বাগতিকরা।

তবে এর তিন মিনিট পরই নিজেদের সর্বনাশ ডেকে আনে পিএসজি। ব্যাকপাসের মেলা বসিয়েছিল তারা। ভেরাত্তির তেমনই একটি দুর্বল ব্যাকপাস ধরে জালে বল পাঠান জোহান গাস্তিয়েন। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে সফরকারী ক্লেরেমন্ট। মোহাম্মেদ চামের শট ঠিকমতো ফেরাতে ব্যর্থ হন পিএসজির গোলরক্ষক দোনারুম্মা, ছুটে গিয়ে বল জালে জড়ান মেহদি জেফফান।

বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে কেয়েইয়ের গোলে এগিয়ে যায় ক্লেরেমন্ট। এলবাসান রাশনির চমৎকার ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল খুঁজে নেন এই ফরাসি। এর পর মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি পিএসজি।

এই পরাজয়ে চলতি মৌসুম শেষ হলো চ্যাম্পিয়ন পিএসজির। ৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের। তাদের সঙ্গে সরাসরি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে লেন্সও। ৩৮ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০