আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১১, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ




ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া অবিলম্বে তাকে মুক্তির দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শুরু করার সময় এ নিদের্শ দেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। খবর ডনের।

এর আগে প্রধান বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহসহ তিন সদস্যের আপিল বেঞ্চ ইমরানকে আদালতে হাজির করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দেন।

শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আদালত আজ একটি সুনির্দিষ্ট আদেশ দেবে, আদালত বিষয়টি ‘খুব গুরুত্ব’ দিচ্ছে। এরপর বিকেল পৌনে ৫টার পর কড়া নিরাপত্তার মধ্যে ইমরানকে আদালতে হাজির করা হয়।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১