আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১০, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ




ইমরান খানের গ্রেফতারের দিনকে ‘কালো অধ্যায়’ ঘোষণা সেনাবাহিনীর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন সেনানিবাসে হামলা চালিয়েছে তার সমর্থকরা। এমন ঘটনাকে ইতিহাসের একটি ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির সেনাবাহিনী।

বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর আইএসপিআরের এক বিবৃতিতে দাবি করা হয়, পরিকল্পিতভাবে সামরিক স্থাপনাগুলোয় আক্রমণ করা হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, কাল ইসলামাবাদ হাইকোর্ট থেকে পিটিআই চেয়ারম্যানকে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) গ্রেফতার করেছে। এ গ্রেফতারের পরপরই পরিকল্পিতভাবে সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় হামলা চালানো হয় এবং সেনাবিরোধী স্লোগান দেওয়া হয়।

৯ মে দিনটি একটি কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘৭৫ বছরে দেশের চিরশত্রু রা যা করতে পারেনি তা ক্ষমতার লালসায় রাজনৈতিক চাদর পরিহিত একটি গোষ্ঠী করেছে’।

আইএসপিআর জানিয়েছে, সেনারা অত্যন্ত ধৈর্য, সহনশীলতা দেখিয়েছে এবং তাদের নিজস্ব খ্যাতির পরোয়া না করে দেশের বৃহত্তর স্বার্থে অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাজ করেছে।

এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার শুনানি হয়েছে ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে। গত সোমবার এ স্থানকে আদালতের মর্যাদা দেওয়া হয়। ইমরান খানের মামলার শুনানিতে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বশির।

শুনানির শুরুতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করে। তবে এর বিরোধিতা করেন পিটিআই প্রধানের আইনজীবী খাজা হারিস।

আইনজীবী বলেন, ‘আল-কাদির ট্রাস্ট মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। এমনকি এনএবি এখনো তদন্ত প্রতিবেদন শেয়ার করেনি।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১