আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
আশিকুর রহমান রাজীব || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ




বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকীতে গৌরীপুরে শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভা

দেশের জন্যে যুদ্ধ করেছেন, যুদ্ধবিধ্বস্থ একটি দেশের শিল্পোয়নের জন্য সংগ্রাম করে গেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি লাখো লাখো মানুষের কর্মসংস্থান করে দেশের বেকার সমস্যা সমাধানে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি মানবকল্যাণে কাজ করেছেন। যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার (৩ মে ২০২৩) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হাত ধরে বেড়ে উঠা দৈনিক যুগান্তর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহসী কাগজ দৈনিক যুগান্তর।

তিনি আরও বলেন, স্বজন সমাবেশে গৌরীপুর সারাদেশের সেরা সংগঠন নির্বাচিত হয়েছে জেনে আমি অভিভূত, আনন্দিত। প্রয়াত ক্যাপ্টেন (অব.) মুজিব গর্ব করে বলছেন, আমি একজন স্বজন, আমিও স্বজন সমাবেশকে নিয়ে গর্বরোধ করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মো. হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বর্ণপদক বিজয়ী সংগীত শিল্পী লাবিবা ইসলাম রুদিতা, স্বজন সাইফ আহমেদ, রমজানুর আহমেদ নাজিম, নার্গিস আক্তার, মাহমুদা আক্তার লিপি, রিফাহ তাসনিয়া তরী, অমিত সরকার, অর্পিতা সরকার অর্পি, তাইয়িব্যা জামান রায়না, তাসাদদুল করিম, মোস্তাকিম আহমেদ, ইমন আহমেদ প্রমুখ।কর্মসূচির মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা।

যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৪৬সনের ৩ মে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আমজাদ হোসেন ও মাতা জোমিলা খাতুন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১