আজ রবিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ




‘দেশ ও জাতির স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখব’

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়েছে বাংলাদেশের ওপড়। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। পাক-ভারত পারমাণবিক যুদ্ধ বাধাতে চায়।

রোববার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির ইসলামি মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সুফি খাজা ফরিদপুরী (র.) ছাহেবের ওফাত দিবস স্মরণে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোসরদের তর সয় না। মীর জাফর, মীর সাদেক, ঘষেটি বেগমদের মতো এরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা সরকারকে হঠাতে চায়।যদি তারা সফল হতে থাকে, তাহলে জাকের পার্টি ঢাকাকে অবরুদ্ধ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারকে তারা উৎখাত করতে চায়। তারা ইয়াহিয়া, ভুট্টর প্রেতাত্মা। তারা বাংলাদেশকে অকার্যকর করে পাকিস্তানের মতো দেউলিয়া করতে চায়। আমরা নজর রাখছি।

জাকের পার্টি চেয়ারম্যান সরকারের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে আছি। জাকের পার্টি গরিব, দুঃখী মেহনতি মানুষের পার্টি। আমাদের অর্থ থাকলে এমন সংখ্যক লোক আমরা ঢাকায় আনতে পারতাম যে, জায়গা দেওয়া যেত না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে প্রয়োজনে ঢাকায় জনসমুদ্র তৈরি করা হবে। আমরা ক্ষমতালোভী নই। দেশ ও জাতি আমাদের কাছে বড়। ক্ষমতা আমাদের কাছে বড় নয়। তাই আমাদের ষড়যন্ত্রের প্রয়োজন নাই।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে টিকিয়ে রাখব। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাকিস্তানকে দিয়ে ভারত আক্রমণের উসকানি দিচ্ছে। তারা পারমাণবিক বোমার বিস্ফোরণ চায়। এরপর চীনকে ধ্বংস করতে চায়। তারা চায় এশিয়ানরা ধ্বংস হয়ে যাক।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টি জাতীয়তাবাদী চেতনা ও ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে। আমি শতভাগ মুসলমান। শতভাগ বাঙালি।

তিনি দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহবান জানান। সরকারের প্রতি আহবান জানিয়ে সায়েম আমীর ফয়সল বলেন, অর্থনৈতিক সুষম বন্টনের লক্ষ্যে বঙ্গবন্ধু যেমন প্রাদেশিক সরকারের কথা বলেছিলেন, তা অনুসরণ করে প্রাদেশিক সরকার পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।

মহাসম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০