আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ




তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন পুলিশ সদস্য ভাতিজাসহ গ্রেপ্তার -৩

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে মো. শহীদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে । ঈদের আগের দিন শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ভাতিজা ফরহাদসহ ৩ জনকে গ্রেপ্তার । গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন (৩৫) পুলিশ সদস্য হিসেবে নেত্রকোনা জেলায় কর্মরত আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলদিঘী গ্রামের আহাম্মদ আলী (৬০) ও তাঁর আপন ছোট ভাই মো. শহীদ মিয়া (৪৫) সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। ২১ এপ্রিল (শুক্রবার) দুপুর ১২ দিকে আহাম্মদের পুত্র ছারোয়ার (৩২) তাদের ফিসারীতে মাছের খাবার দিয়ে বাড়িতে আসার পথে শহীদ অকথ্য ভাষায় গালিগালাজ করে। ছারোয়ার বিষয়টি বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে জানায়। পরে আহাম্মদ আলী ও তাঁর ছেলে ছারোয়ার, ফরহাদ হোসেন ও আল আমিন নিহত শহীদের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও দা সোঠা দিয়ে গুরুতর রক্তক্ত জখম করে। এসময় তার ছেলে মুন্না ঔরফে নাজমুল (২৮) ও ছেলের স্ত্রী তাহমীদা (১৮) আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা জখমীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি)আবুল খায়ের জানান, এ বিষয়ে নিহতের পুত্র মুন্না ঔরফে নাজমুল বাদী হয়ে শনিবার ফরহাদ হোসেনসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আব্দুল মালক জানান,এজাহার নামীয়প্রধান আসামী ফরহাদ হোসেন ও শারমিন আক্তার(২৮৷ এবং কুলছুম আক্তার (২২)কে গ্রপ্তার করা হয়েছে। প্রধান আসামী ফরহাদ হোসেন পুলিশ প্রহরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অনান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১