আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ




খুলে দেওয়া হলো নিউমার্কেট

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউমার্কেট খোলা হবে না বলে গতকাল শনিবার জানিয়েছিলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। তবে রোববার সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে।

এখনো বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশপাশের মার্কেটগুলো।

সরেজমিন গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল– এই মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এ ছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বলেন, নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রোববার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার পর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবার আগে প্রাধান্য দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হবে; অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১