আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ২০

 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকল ধরনের নাশকতা, অপরাধ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে  পুলিশ অভিযান পরিচালনা করে ২ ডাকাতসহ ২০ জনদের গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টীম মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ হানিফ ও মোঃ আল আমীন ওরফে জনিকে গ্রেফতার করে। এসআই মোঃ আজগর আলীর নেতৃত্বে একটি টীম পচাপুকুর পাড় ভাঙ্গারির দোকানের পাশ থেকে মোঃ রাজিব আহম্মেদ রুবেল ওরফে কাইল্লা রুবেল, মোঃ হযরত আলীকে ১০গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই শারমীন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টীম অন্যান্য মামলার আসামী মিজান খান এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বেগুন বাড়ী রেল স্টেশনের পাশ থেকে রেললাইনের পাত চুরির ঘটনার সাথে জড়িত আসামী জোবায়ের হোসেন জনি, তাইজ উদ্দিন, এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম হিরনপলাশিয়া এলাকা থেকে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ রানা মিয়া, এসআই মোঃ তাইজুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভাবখালী কচুয়ারপাড় মরিচ ক্ষেতের ভিতর ফাকা জায়গায় কতিপয় জুয়ারী টাকার বিনিময়ে প্রকাশ্যে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় থাকাকালে ২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোঃ আবু সাঈদ ও মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া এসআই মনিতোষ মজুমদার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চরহরিপুর থেকে টাকার বিনিময়ে প্রকাশ্যে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় আরো ৮ জুয়ারীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আজহারুল, এমদাদুল হক, মোঃ রুবেল মিয়া, মোঃ জিয়া,  রুহুল আমিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মংলা ও মোঃ মোশারফ হোসেন। তাদের কাছ থেকে নগদ টাকা  ও  জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
এএসআই নূরে আলম এএসআই সাত্তার সংগীয় ফোর্সদের সহায়তায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোফাজ্জল হোসেন মোফা ও মোঃ সাঈদকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১