আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ




তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন : ভোট যুদ্ধে তিন নারীর লড়াই

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য ময়মনসিংহের তারকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেযারম্যন প্রার্থীদের সাথে সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হাটবাজার গ্রামেগঞ্জে পাড়া মহল্লা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি ঘুরে ছবিসহ রং বেরংঙ্গের হ্যন্ডবিল বিলি করছেন এবং পুরুষদের পাশাপাশি নারীদেরও উন্নয়নসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার পতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন।স্কুল,কলেজ, মাদরাসা গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং মায়েদেরকে ভোট দেয়ার কথা জানান।পুরুষ প্রার্থীদের সাৎে সাথে পাল্লা দিয়ে হাটবাজারে দেখা করে ভোট প্রার্থনা করছেন। দলীয় নেতা কর্মীসহ ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে ব্যাপক গনসংয়োগ করছেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে ভোটাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এ নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের নাম শুনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাকন, কাকনী ইউনিয়ন পরিষদের সাবেক সংবক্ষিত ওয়ার্ডের সদস্যা ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবী ও উপজেলা জাতীয় পর্টির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নাদিরা আক্তার। সালমা আক্তার কাকন জানান, নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও অবহেলিত নারী সমাজের উন্নয়নের লক্ষে বিগতদিন কাজ করছি। স্মাট উপজেলা গড়ার লক্ষে নারী পুরুষসহ সকল ভোটারের সহযোগিতা কামনা করি। উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবী বলেন, মাননীয় গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি” নির্দেশে দীর্ঘদিন যাবদ নারী সমাজের উন্নয়নের লক্ষে ও মহিলাদের সরকারের উন্নয়নমুখী কার্যক্রম তুলে ধরে দলকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আগামী সুন্দর উপজেলা গড়তে উপজেলাবাসীর সহযোগীতা প্রত্যাশা করি।জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাঃ নাদিরা আক্তার বলেন, অবহেলিত নারীজনগোষ্ঠির ভাগ্যনোয়নে কাজ করে শিক্ষিত জাতী গড়ার প্রত্যয়ে মডেল উপজেলা গড়তে দলমত নির্বিশেষে সকল ভোটার ভাইও বোনদের সার্বিক সার্বিকসহয়োগিতা প্রত্যাশা করছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১