আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ




২০০ টাকার জন্য ভাবীকে হত্যা ফুলপুরে লাশের হত্যারহস্য উদঘাটন

ফুলপুরে অর্ধ গলিত মহিলার লাশ উদ্ধারের একদিনের মধ্যেই হত্যারহস্য উদঘাটন করেছেন পুলিশ। মাত্র ২০০ টাকার জন্য ভাবীকে হত্যা করেছেন বলে দেবর নাজিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছেন।

জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদী গ্রামের তুলা মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫০) গত ২৬ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পুলিশ বুধবার বাশাটি গ্রামের একটি ভুট্রা ক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহারে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের দেবর বাশাটি গ্রামের নাজিম উদ্দিনকে গ্রেফতার করেন।
তার দেয়া তথ্যমতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও আলামত উদ্ধার করেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ধৃত আসামি নাজিম উদ্দিনকে শুক্রবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ২০০ টাকার জন্য ভাবীকে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানান, হরিনাদী গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে রাশিদা বেগমের (৫০) সাথে একই গ্রামের আব্দুস সালামের বিয়ে হয়েছিলো। পরে বিচ্ছেদ হওয়ায় একই গ্রামের তুলা মিয়ার সাথে দ্বিতীয় বিয়ে হয়। রাশিদার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ধৃত আসামি নাজিম উদ্দিন আদালতকে জানান, রাশিদা বেগম তার কাছে ২ হাজার টাকা হাওলাত চেয়েছিলো। এ জন্য তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের শর্ত দিয়েছিলো। এতে রাজি হওয়ায় ভুট্রা ক্ষেতে তাদের মিলন হয়। পরে ২০০ টাকা কম দেয়ায় ঝগড়া হয়। এক পর্যায়ে সে তাকে হত্যা করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১