আজ রবিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ




মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা

৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে দেখা গেছে মেসির মুখে হাসি। এর আগে কত কথা হয়েছে মেসিকে নিয়ে, বিশ্বকাপ ট্রফি না পেলে কিংবদন্তি হওয়া যায় না। কত অপমান, কত গ্লানি, কত অবহেলা সবকিছু ছাপিয়ে মেসির সাফল্যের পালকে যুক্ত হলো বিশ্বকাপ ট্রফি নামক সোনার হরিণ।

আর এই ট্রফি জয়ে মেসি যেন ছাড়িয়ে গেছেন নিজেকেও। জায়গা করে নিয়েছেন পেলে-ম্যারাডোনাদের পাশে। এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেছেন।

গতকাল সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে কনমেবলের সদর দপ্তরে গতকাল অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

এর আগে মেসি নিজেই তার ভাস্কর্য উন্মোচন করেন, যা থাকবে কনমেবলের জাদুঘরে পেলে ও ম্যারাডোনার ভাস্কর্যের পাশে।

ভাস্কর্য উন্মোচনের পর নিজের অনুভূতি জানিয়ে মেসি বলেন, ‘আমরা আসলে খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় কিছু। আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল–আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করা। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।’

মেসি আরও বলেন, ‘আমাকে অনেক হতাশার মধ্য দিয়েও যেতে হয়েছে। অনেক বার হেরেছি, তবুও আমি পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে গিয়েছি। আমি সব সময় জয়ের জন্য মরিয়া থাকতাম। আপনি যখন আপনার স্বপ্নের জন্য লড়বেন, তখন সবকিছুই সম্ভব। এটাই আমাদের জন্য সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল।’

এ সময় মেসির পাশাপাশি আর্জেন্টিনা ফুবটল দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদেরকেও সম্মান জানায় কনমেবল। এছাড়া উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০