আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ




রমজানেই বৈঠকে বসার পরিকল্পনা সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তি বাস্তবায়নে পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই বৈঠকে বসার অঙ্গীকার করেছেন। সোমবার রিয়াদ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে উভয়ে অভিন্ন বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় দুদেশ আকস্মিক পুনর্মিলন চুক্তি ঘোষণা করে।
সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, উভয় মন্ত্রী চলতি রমজান মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মত হয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে রমজাস মাস শেষ হচ্ছে।

তবে বার্তা সংস্থাটির খবরে বৈঠকে তারিখ কিংবা স্থান নিয়ে কিছু বলা হয়নি।
সৌদি কর্মকর্তারা বলছেন, সম্পর্ক ছিন্নের সাত বছর পর তা পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপ হবে এই্ বৈঠক।
শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দুমাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুমাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।
এদিকে ইরানের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, সৌদি বাদশাহ সালমানের কাছ থেকে ইরানী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন।
তবে রিয়াদ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলে নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১