আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৮, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ




ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় বিশেষ ৮ ট্রেন

ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ৮টি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে।

রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) এর পক্ষে তিনি বার্তাটি জারি করেন।

এতে বলা হয়েছে, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোণা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্ঝাইল-ময়মনসিংহ রুটে ৮টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত বিশেষ ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে।

এদিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ ৮টি ট্রেন চলাচল করবে। এজন্য বার্তা পেয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ মার্চ ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো শহর বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১