আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ




ইমরান খানকে গ্রেপ্তারে লাহোরের বাসভবনে পুলিশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে লাহোরে তার বাসভবনে অবস্থান নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে একাধিক টুইটে পুলিশ জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তারা তার লাহোরের বাসভবনে জড়ো হয়েছেন। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। খবর আল-জাজিরার

তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান খান ভাষণ দিয়েছেন।

তোশাখানা মামলার অভিযোগ গঠনের শুনানিতে টানা অনুপস্থিত থাকায় ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেশন কোর্ট।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান জিও টিভিকে বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করতে ইসলামাবাদ থেকে পুলিশের একটি দল লাহোর গেছে। তারা শুধু গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিতে যায়নি। তাদের প্রথম কাজ হলো ইমরান খানকে দেওয়া নোটিশটি পৌঁছানো এবং যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১