আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ




রাশিফল : রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন

ডা. মাখন কৃষ্ণদাস

আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

মেষ রাশি 
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ : কাজকর্মে অগ্রগতি হতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ করে আনন্দ পাবেন। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। পেটের পীড়ায় ভোগার আশঙ্কা আছে। মনের মধ্যে কোনো অভাববোধ কাজ করতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।

বৃষ রাশি 
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি : শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ নয়। বিশেষ কোনো সমস্যার উদ্ভব হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। রোগ-ব্যাধিকে অবহেলা না করলেই ভালো করবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মিথুন রাশি 
২১ মে-২০ জুন : রাজনীতিকদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। কোনো ধরনের কলহ-বিবাদে না জড়ালেই ভালো করবেন। কোনো নিকট আত্মীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কর্কট রাশি 
২১ জুন-২০ জুলাই : কাজকর্মে মন বসানো কঠিন হবে। শারীরিক ও মানসিক পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। স্বামী বা স্ত্রীর জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চিত্ত-চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

সিংহ রাশি 
২১ জুলাই-২১ আগস্ট : আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত না দিলেই ভালো করবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কন্যা রাশি 
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর : শত্রুপক্ষ আজ খুব একটা সুবিধা করতে পারবে না। শেষ পর্যন্ত শত্রুরা হতাশাগ্রস্ত হবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগে কোনো ঝুঁকি নেবেন না। হঠাৎ অসুস্থবোধ করতে পাবেন।

তুলা রাশি 
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর : শরীর মোটামুটি ভালো যাবে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো সমস্যা থাকলে সমাধানের পথ খুঁজে পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন।

বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর : সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়ের ব্যাপারে পারিবারিক সম্মতি পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চঞ্চলতা পরিহার করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

ধনু রাশি 
২২ নভেম্বর-২০ ডিসেম্বর : কোনো ভালো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। অস্থিরচিত্ততার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।

মকর রাশি 
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি : কর্ম উন্নতির যোগ আছে। মানসিক তৃপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সব কিছু করেও মনের মধ্যে কোনো ধরনের অভাব বোধ কাজ করবে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। অনাদায়ী টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি 
২১ এপ্রিল-২০ মে : পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। গবেষক ও সাহিত্যকর্মীদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য বৃদ্ধির যোগ আছে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মীন রাশি 
২১ মার্চ-২০ এপ্রিল : আনন্দদায়ক কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন। আর্থিক চিন্তা অব্যাহত থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১