ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলো ঈশ্বরগঞ্জ প্রাঙ্গণে যুবলীগ সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল প্রমুখ।