আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যানকে এক নারী ইউপি সদস্য প্রাণনাশের হুমকির প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইল ফোনে ওই মহিলা সদস্য অকথ্য ভাষায় গালাগাল করেছে মর্মে অভিযোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক মিটিং এ বিষয়টি রোকসানার জানতে চাইলে রোকসানা উত্তেজিত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস পরিষদ থেকে বেড়িয়ে যায়। কিছুক্ষন পর সে ধারালো রাম দা নিয়ে এসে চেয়ারম্যানকে প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাঁকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তাঁর চুলের মুটি ধরে জুতা পেটা বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানির মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তিনি আরোও জানান, এই নারী সদস্য চিহ্নিত একজন মাদককারবারী। সে সব সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখে। তিনি তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা জানান। সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা খাতুন জানান, চেয়ারম্যান ডেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে স্বাক্ষর করতে বলে। পরে আমি অস্বীকৃতি জানালে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যান তার চুলের মুটি ধরে জুতা দিয়ে মারধর করে। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে লিখিত অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১