আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ




ময়মনসিংহ সদরের চুরখাইয়ে জমি মাপঝোককালে পিতাপুত্র নিহত

 জমির সঠিক সীমানা ঠিক করতে সরেজমিনে মাপতে গিয়ে ময়মনসিংহ সদরের চুরখাইয়ে প্রতিপক্ষের হাতে পিতা পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, আবুল খায়ের (৬০) ও ফরহাদ হোসেন(২০)। বুধবার এক ফেব্রুয়ারি বিকালে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরখাই গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুসের বাড়ির আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন বুধবার দুপুরে তাদের জমির সীমানা নির্ধারণ করতে আমিন (জমি মাপ কারক) নিয়ে সরেজমিনে মাপতে যায়। এ সময় আবুল খায়েরদের জমি পরিমাপে কম হয়। আবুল খায়ের জমি পরিমাপকারকে নিয়ে পার্শ্ববর্তী কামাল নামীয়দের জমিতে মাপঝোক করতে থাকে। তাদের জমিতে কেন আমিন নামানো হলো এ নিয়ে বিরোধ হলে কামাল তার তিন ছেলে, স্ত্রী সহ অন্যান্যদের নিয়ে ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে। হামলাকারীরা আবুল খায়ের, ছেলে ফরহাদকে  কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। গুরতর আহত আবুল খায়ের, ছেলে ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদ্বয়ের লাশ জব্দ করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকান্ডের কারণ প্রাথমিকভাবে চিহিৃত হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্ঠা চলছে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১