আজ রবিবার ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দা সাব-রেজিস্ট্রারের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ও মানবতার অস্তগামী সূর্য পৃথিবীর বিবেকবান মানুষের প্রতি এক উদাত্ত আহ্বান প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুঃস্বপ্ন ও ভয় থেকে বাঁচতে নবীজির শেখানো দোয়া তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩০, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ




ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয় সভাপতি মোয়াজ্জেম।। সম্পাদক কালাম

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল মনোনীত প্রার্থীগণ ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সহ সভাপতি, অডিটরসহ ৬ পদে বিজয়ী হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ নূরুল হক ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবুল কালাম (ফুলপুর) ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু  ৩৮৩ ভোট পেয়েছেন।
এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আব্দুল বারেক (ত্রিশাল), সহ-সম্পাদক, মোহাম্মদ শহীদুল্লাহ্ সিরাজ, মোহাম্মদ মাহবুব আজাদ খান এবং সদস্য পদে মোঃ রেজওয়ানুল হক সুমন,প্রান্ত রাউত উৎস, মোঃ জহিরুল ইসলাম ভুইয়া সাজ্জাদুর রহমান। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহ সভাপতি পদে মোঃ মোখলেছুর রহমান কেনান, সহ সম্পাদক পদে মোঃ আবুল কালাম আজাদ, অডিটর পদে মোঃ ওবায়দুল হক শোভন, সদস্য পদে শাহনাজ বেগম, মোহাম্মদ সেলিম মিয়া ও তাকজিয়াতুল জান্নাত। নির্বাচনে ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেছেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে রবিবার ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ নুরুল হক। উল্লেখ্য টানা কয়েক দফা পর এ বছর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিক সংখ্যক পদে জয়লাভ করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০