ময়মনসিংহের গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৮ জানুয়ারি/২০২৩) হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংবাদপত্রের এজেন্ট মো. জলিল চৌধুরী সভাপতি ও মো. সেকান্দর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. ছায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. ইসমাহিল হোসেন, নির্বাহী সদস্য মো. নাজিম উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন