আজ শনিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ




গৌরীপুরে ৫হাজার পরিবারকে ‘শেখ হাসিনা’র উপহার ‘কম্বল’ দিলেন সোমনাথ সাহা

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৩ জানুয়ারি/২০২৩) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নিজস্ব উদ্যোগে ‘শেখ হাসিনা’র উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করছি। পাঁচ হাজার পরিবারের প্রত্যেককে একটি কম্বল দেয়া হয়েছে। এটা আমার নয়, জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেখানে কোনো মানুষ যেন শীতে কষ্ট না করে তার জন্য আমি নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করছি।

৩নং অচিন্তপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বক্তব্য রাখেন গৌরীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, ৪নং মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, কেন্দ্রীয় হকার্স লীগ নেতা জুলফিকার আলী, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০