বাংলাদেশ ইসলামী ছাত্রসানার ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা শাখা ছাত্রসেনা আয়োজোজনে শম্ভুগঞ্জ সদরে ছাত্র সমাবেশ ও বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত তারাকান্দা উপজেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহ সুফি মাওলানা মোহাম্মদ ছামিদুল ইসলাম সবুজ রেজভী,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই দেশে সুফিবাদে বিশ্বাসী, শান্তিপ্রিয় মুক্তিযুদ্ধে বিশ্বাসী একমাত্র ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বিগত সময়ে আমরা দেখেছি ছাত্রসেনা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। আদর্শ ছাত্র সমাজ গঠনে ছাত্রসেনার সাংগঠনিক কার্যক্রম আরো জোড়ালোভাবে এগিয়ে নিতে হবে।
এতে সভাপতিত্ব করেন পীরজাদা শাহ মোহাম্মদ আরিফবিল্লাহ সিদ্দিকী। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা হোসাইন আহমাদ রেজা।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রসেনার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম সানী। সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ উজ্জল মিয়া। ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ মামুনুর রশীদ। ছাত্রনেতা বুলবুল আহমেদ মোমেনশাহী । ছাত্রনেতা সোহানুর রহমান সোহান সহ অনান্য নেতৃবৃন্দ প্রমুখ।