ময়মনসিংহের তারাকান্দায় তরুণ সমাজ সেবক,পল্লীচিকিৎসক মোঃ রুহুল আমীন নিজস্ব অর্থায়নে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বাড়ি বাড়ি ঘুরে উপজেলার দাদরা,দুগাছি,বগিরপাড়া,কালাইজানি,বাশতলা গ্রামে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন।
রুহুল আমিন জানান, এ ছাড়াও মাঝিয়ালী উত্তরপাড়া জামিউল উলুম নুবানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করেন।
তিনি আরও জানান, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সাধ্যমত সহযোগিতা করা আমি আত্মতৃপ্তি পাই। তাই দরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ এবং ঈদে সাধ্যমত ঈদ উপহার দিয়ে থাকি।