আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৯ জন গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধনারসকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বুধবার  সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম চর পাড়া এলাকা থেকে প্রতারণা মামলার আসামী কবির, এসআই আসাদুজ্জমানের নেতৃত্বে একটি টীম  দিঘারকান্দা বাইপাস (ঢাকা বাইপাস) সংলগ্ন থেকে দ্রুত বিচার মামলার আসামী জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ, মোঃ রশিদ, কাওসার আহেম্মেদ তুষারকে দেশীয় অস্ত্র সহ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী বর্মণপাড়া থেকে মাদক মামলার আসামী মোছাঃ রেহেনা আক্তারক ৩৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
 এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম পুরোহিতপাড়া এলাকা থেকে মারামারি মামলার আসামী মোঃ লিমন, এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অন্যান্য মামলার আসামী মোহাম্মদ আলী, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম  বাকৃবি শেষ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ছাবেদ আলী, এএসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিককে গ্রেফতার করে।
   এছাড়া এসআই মনিতোষ মজুমদার, অসীম কুমার দাস, তাইজুল ইসলাম, নিরুপম নাগ, আসাদুজ্জামান, এএসআই কাজল মিয়া, ফরহাদ, মাসুম, চান মিয়া প্রত্যেকে পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো ৯ পলাতক আসামিকে গ্রেফতার করে।
তারা হলো, রিয়াদুল ইসলাম সোহাগ,  রিয়াদুল ইসলাম সোহাগ, মোঃ তুষার, টুলটুল, কবির হোসেন, মোঃ রাকিব হোসেন, জনি, আনোয়ার  মাহমুদ রুবেল ও রাজিব। এদের মাঝে  ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১