ময়মনসিংহের তারাকান্দায় ৭কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তরাকান্দা থানার এস,আই রায়হানূল হক,এ,এস,আই আল মামুন,রুবেল মিয়াসঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আব্দুল জব্বারের পুত্র শহিদুল ইসলাম (৩৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ তার হেফাজত থেকে ৭ কেজিগাজা উদ্ধার করে।এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।