আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ




ময়মনসিংহে শাওন হত্যার কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালির অভিযানে মুলহোতাসহ আটক ৩

ময়মনসিংহে শাওন হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতদের পুলিশী জিজ্ঞাসাবাদ চলছে।
নিহতের পরিবার ও  কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর তিনকোনা পুকুর পাড় এলাকার হযরত আলীর ছেলে শাওনকে সোমবার সন্ধায় দিদার, শাহীন এবং ওমি মোবাইল ফোনে ডেকে নেয়। পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ বাইপাস রোডের গন্দ্রপা বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকায় আড্ডা দেয়। রাত প্রায় ১০ টারদিকে শাওনের সাথে শাহীন, ওমি, দিদার সহ অন্যান্যরা পাওনা টাকার অজুহাতে তর্কবিতর্কে জড়ায়। নিহতের পরিবারের মতে, টাকা আনতে শাওনের স্ত্রীর কাছে ফোন করতে বাধ্য করে। শাওন এ সময় তাকে বেধে রাখার কথা স্ত্রীর কাছে প্রকাশ করে। এতে শাহীন সহ চক্রটি ক্ষিপ্ত হয়ে শাওনকে মারধর এবং এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে শাওন রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটে পড়লে ঘাতক চক্র পালিয়ে যায়। মঙ্গলবার সকালে শাওনকে পড়ে থাকতে দেখে অজ্ঞাত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।
ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১