আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ




এবার সাত্তার ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপি চেয়ারপারসনের সদ্য বহিষ্কার হওয়া উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় সরাইল প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, রোববার কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করেন। এ খবর প্রকাশিত হওয়ার পর সরাইল উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেন।

তিনি বলেন, আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন তাহলে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুর, সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদর ইউনিয়নের সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সদস্য সচিব মীর ওয়ালিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১