আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ




রোনাল্ডো নয়, মেসিকে প্রথম পছন্দ ছিল আল নাসর কোচের!

সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগালের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আল নাসরের কোচ একটি মজার তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন প্রথমে লিওনেল মেসিকে তার ক্লাবে আনতে চেয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রথম পছন্দ ছিলেন না। এ সময় তিনি নিজেকে মেসিভক্ত বলে দাবি করেন।

মূলত মেসিকে আনার সম্ভাবনা নিয়ে এক সংবাদ সম্মেলনে রসিকতা করেন আল নাসরের কোচ রুডি গার্সিয়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন কোচ রুডি রসিকতা করে বলেন, ‘প্রথমে আমি মেসিকে (বিশ্বকাপের পর) দোহা থেকে আনতে চেয়েছিলাম।’

এদিকে গত কয়েক দিনের মধ্যে রোনাল্ডোকে চুক্তিবদ্ধ করার পরে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, এ বিলিয়নিয়ার সৌদি ক্লাবটি বিশ্বের বড় বড় তারকাদের দলে টানতে চাইছে। সার্জিও রামোসের বিষয়েও ওই ক্লাবটি বিশেষ আগ্রহ দেখিয়েছে।

অপরদিকে বছরের শেষ দিনে ক্রিশ্চিয়ানোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণার পর সৌদি ক্লাবটি এ পর্তুগিজ খেলোয়াড়কে দু’কোটি ইউরো দিতে রাজি হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত দু‘টি মৌসুম এবং আরও এক মৌসুমের অর্ধেক সময়ের জন্য রোনালদোকে এ বিপুল অর্থ দেওয়া হচ্ছে।

এত বড় মাপের এক ফুটবল খেলোয়াড়কে দলে টানার পরেও আল নাসর কোচ রুডি নিজেকে একজন মেসিভক্ত বলে জানিয়েছেন। এক কথা প্রসঙ্গে আল নাসর কোচ বলেন, ‘তিনি নিজেই আর্জেন্টাইন ফুটবলারকে দেখতে (বিশ্বকাপের সময়) কাতার যেতেন।’

এ বিষয়ে তিনি বলেন, আমি মেসিকে সরাসরি দোহা থেকে ক্লাবে আনার চেষ্টা করেছি।’

সূত্র : মার্কা




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১