আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৪, ২০২২, ৪:০৪ অপরাহ্ণ




ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় পড়ে হেলপারের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার ফুলবাড়ী-ধরলা সেতুগামী সড়কের গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম শরিফুল ইসলাম (১৫)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ফুলবাড়ী এলাকায় গ্রাহকের বাড়ীতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে আবারও বালু আনতে যাচ্ছিলেন হেলপার শরিফুল। এ সময় দ্রুতগতিতে থাকা ট্রাক্টরটির চালক আকষ্মিকভাবে ব্রেক করলে ট্রাক্টর থেকে ছিটকে চাকার নিচে পড়ে হেলপার শরিফুল। তার শরীরের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১