আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ




‘নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে’, আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে

এবার বিশ্বকাপ ফুটবল ভীষণ অসুস্থ শরীরে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। হাসপাতালে শুয়েও দেখছেন খেলা, জানিয়েছেন নিজের মত। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না তিনি। পেলের মতে এই অর্জনে নিশ্চয়ই অন্য কোন জগত থেকে হাসছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা।

রোববার রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে সমতায় ছিল ফ্রান্স-আর্জেন্টিনা। পরে টাইব্রেকারে বিশ্ব জয় করে লিওনেল মেসির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতল তারা। ১৯৭৮ সালে প্রথমবার জেতার পর ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছিলেন ম্যারাডোনা।

ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো পেলে পুরো ম্যাচটা দেখছেন, তার মতে ফুটবল লিখেছে রোমাঞ্চকর গল্প,  ‘আজ ফুটবল তার গল্পটা বলেছে, বরাবরের মতো রোমাঞ্চকর পথে। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতেছে, যেটা তার প্রাপ্য। অভিনন্দন আর্জেন্টিনা, নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে।’

মেসি ও আর্জেন্টিনাকে অভিনন্দন জানানোর পর ফুটবলের মহারাজা সমবেদনা জানান কিলিয়ান এমবাপেকে। ফাইনালের মতো বড় মঞ্চে দুই গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্ত ঝলকে দলকে খেলায় ফেরান এমবাপে। অতিরিক্ত সময়েও পিছিয়ে পড়া দল তার হ্যাটট্রিকে ফিরেছিল ম্যাচে। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন এই ফরাসী। ২৩ বছর বয়েসে দুই বিশ্বকাপেই করে ফেলেছেন ১৩ গোল।

এমবাপের মাঝে পেলে দেখছেন দুর্দান্ত আগামী,  ‘আমার প্রিয় বন্ধু, এমবাপে ফাইনালে চার গোল করেছে (আসলে তিন)। এমন একজন দুর্দান্ত আগামীকে দেখতে পাওয়া কী দারুণ উপহার।’

এবার বিশ্বকাপে মরক্কো ছিল চমক। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে উঠে আসে তারা। মরক্কোর সাফল্যে আফ্রিকার জাগরণের কথাও উল্লেখ করেন পেলে,   ‘আমি মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলব না, অসাধারণ যাত্রা ছিল তাদের। দেখে ভালো লাগছে আফ্রিকা এগিয়ে যাচ্ছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০