আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৯, ২০২২, ১:৪০ অপরাহ্ণ




সফল বিশ্বকাপ আয়োজনে কাতারকে ধন্যবাদ জানাল ইরান

সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সোমবার এ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারসহ বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন। খবর ইরনার।

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে বলেছেন, বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।

গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল দল এই টুর্নামেন্টের গ্রুপ-বিতে রয়েছে। এই গ্রুপে ব্রিটেন, আমেরিকা ও ওয়েলসও আছে।

২২তম বিশ্বকাপের গ্রুপ বির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে ইরান হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে ইরান।

কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে গুয়াতেমালার রেফারি মারিও আলবার্তো এসকোবারের পরিচালনায় ওই খেলাটি অনুষ্ঠিত হয়।

কাতার বিশ্বকাপের তৃতীয় খেলায় ইরান আমেরিকার বিপক্ষে মাঠে নামবে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত ১টায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০