আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৩, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ




ময়মনসিংহে চোরাই ২১ সেচ পাম্পসহ দুই চোর গ্রেফতার

আমন ধান ঘরে তোলার মৌসুম। কয়দিন পরই বোরো মৌসুম শুরু। অধিক ফলনের মৌসুম বোরো মৌসুম। কৃষক প্রস্তুতি নিচ্ছে বোরো মৌসুমে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে সকল জমি সেচ যন্ত্রের (সেচ পাম্পের) মাধ্যমে আবাদ করবে। এই মুহুর্তে ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মোটর চুরির হিড়িক পড়ে। এ ধরণের খবর পায় কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল, চৌকস পুলিশ পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ। ওসি শাহ কামাল আকন্দ নানা মাধ্যমে জানতে পায়, চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মোটর চোরদলের সদস্য দীর্ঘদিন যাবত চুরি করে আসছে। এতে কৃষকের মাথায় হাত পড়ে।

দায়িত্বশীল ওসি এলাকাবাসীদের নিয়ে চুরি রোধ কল্পে বিট পুলিশিং সভা করেন। সভায় সকল ধরণের চুরি, মাদক, ইভটিজিং সহ নানা অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় লোকজনদের সহায়তা চান কোতোয়ালী থানা পুলিশ। এলাকাবাসিও দায়িত্বশীল ওসিকে সহায়তার আশ্বাস দেন। যে কোন মুল্যে তাদেও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ এলাকাবাসিকে শান্তিতে ঘুমাতে দিবেন। এলাকাবাসির আশ্বাস ও সহযোগীতায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান শুরু করেন। মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে জয়বাংলা বাজার থেকে ভবানিপুরের সাব্বিরকে গ্রেফতার করে। পরে সাব্বিরকে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করে তারাকান্দা খামারের বাজার থেকে আজাহারুল ইসলাম নামে দুই চোরকে গ্রেফতার করে। পরে তাদের তার দেখানো মতে চোরচক্রের নিজস্ব শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামক দোকান থেকে কৃষকের চুরি হওয়া ২১টি সেচ পাম্প (বৈদ্যুতিক মটর) উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত বিভিন্ন কোম্পানীর পুরাতন মোটর ২টি ২ ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ৮টি ১ ঘোড়া পুরাতন মোটর। এ ব্যপারে কোতোয়ালী থানায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০১, তারিখ ২৩/১১/২০২২,ধারা-৪৫৭/৩৭৯ পেনাল কোড দায়ের হয়েছে। ওসি শাহ কামাল আরো বলেন, একের পর এক সেচ পাম্প চুরির ঘটনায় কৃষক পর্যায়ে অস্বস্থি দেখা দিয়েছিল। কৃষকদের মাঝে স্বস্থি ফিরিয়ে আনতে কাজ করছি।

চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০