আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২১, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ




বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নায়ক হয়ে উঠলেন আইসক্রিম ব্যবসায়ী

কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হলো রোববার রাতে। মঞ্চে দেখা গেল ঘানেম আল মুফতাহকে। দুই হাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ।

ঘানেম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তিনি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করলেন। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভোগা ঘানেমের বয়স ২০ বছর।

জন্ম থেকেই পা নেই। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেসব বাধা টপকে বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘানেম।

তার ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে।

ফ্রিম্যানের সঙ্গে রোববার উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ঘানেম। তিনি পবিত্র কুরআন তিলাওয়াত শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের।

কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। বিশ্বকাপের জমকালো আয়োজনে অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে প্রবেশ করেন বিশেষভাবে সক্ষম ঘানেম।

গাইলেন কোরীয় ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জান কুক। তার সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো ফিরে এলো।

১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। গত বিশ্বকাপগুলোকে যেসব মাসকাট ছিল, তাদেরও একে একে হাজির করানো হলো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১