এ্যাম্বোলেন্স আছে, ড্রাইভার নেই।চিকিৎসক আছে,জরুরী ও অন্তঃ বিভাগ চালু নেই। প্রতিদিন ৫/৭ শ রোগী চিকিৎসা নিতে আসে কিন্তু জরুরী ও অন্তঃ বিভাগ চালু না হওয়ায় জরুরী সেবা পাচ্ছে না উপজেলাবাসী। এ চিত্র দেখাযায,ময়মনসিংহের
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা গেছে, এ বছর ১৯ ফ্রেরুয়ারী ৫০ শয্যা বিশিষ্ট তারাকান্দা উপজেলা স্বাস্খ কমপ্লেক্স উদ্ভোধন করেন, গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বর্তমানে ২২ জন চিকিৎসক ও ৫ নার্স দিয়ে বহিঃ বিভাগ চালু হয়। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বোলেন্স থাকলেও ড্রাইভার না থাকায় জরুরী সেবা পাচ্ছে না রোগীরা। দিনের পর দিন এ্যাম্বোলেন্সটি গ্যারেজে পড়ে থাকায় বিকলের দিকে চলে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরাজী মোঃ মাহবুবুল আলম জানান. এ বিষয়েে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে