আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২, ২০২২, ১২:১৮ অপরাহ্ণ




উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে গিয়ে পড়েছে। বুধবার (২ অক্টোবর) এটি দক্ষিণ কোরিয়া উপকূল থেকে ৬০ কিলোমিটারেরও কম দূরত্বে ভূপাতিত হয়। এর জবাবে দক্ষিণ কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিউলের প্রেসিডেন্ট ইউন সুক-ইওল একে ‘কার্যকর আঞ্চলিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে উলেংডো দ্বীপে বিমান হামলার অ্যালার্ম বাজতে শুরু করে। খবর রয়টার্স, বিবিসি ও আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার সকালে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে দক্ষিণ কোরিয়া সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এক বিবৃতিতে জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার এই ধরনের উস্কানিমূলক কাজ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরদাস্ত করতে পারে না বলে আগেই জানিয়েছিল। দক্ষিণ কোরিয়া কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানাবে, সেক্ষেত্রে মার্কিন সহযোগিতাও তারা পাবে।

প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই ঘটনায় ‘দ্রুত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়া উপদ্বীপের চারপাশে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে যৌথ সামরিক মহড়া বন্ধ করতে সতর্ক করার একদিন পরই এই ঘটনা ঘটল। গত মঙ্গলবার উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, মহড়া বন্ধ না করলে তারা ব্যবস্থা নেবে।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপান জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১