ময়মনসিংহর তারাকান্দায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
জানা গেছে,. আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ইউএনও মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন।