ময়মনসিংহের তারাকান্দায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দু”দিনে ২ জনের হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ -শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজার কলেজ রোড মোড়ে গত রবিবার সকাল ১০টায ময়মনসিংহগামী সোনার বাংলা সার্ভিসের একটি বাস বাইসাইকেল আরোহী রিয়াদুল ইসলাম (১৯) নামে সেবা এনজিও কর্মীকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা জরুরি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টায মারা যায। অপরদিকে গত সোমবার সকাল ৯টায় ময়মনসিংহ গামী এম্বুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। গুরুতর আহত ফুলপুর উপজেলা কৃষি অফিসের পিপিএম মোঃ হাবিবুর রহমান (৪২)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল ৪টায মারা যায।