আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ




আইরিশদের উড়িয়ে সেমির সম্ভাবনা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আইরিশদের ৪২ রানে হারিয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে দ্বিতীয় পজিশনে উঠে সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকরা।

সোমবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ৫ ও ১১ রানে আউট হওয়া ডেভিড ওয়ার্নার এদিন ফেরেন ৭ বলে ৩ রান করে।

ওয়ার্নারের বিদায়ের পর তৃতীয় উইকেটে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২২ বলে ২৮ রান করে ফেরেন মার্শ। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ১৩ রান করে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।

এরপর মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ৭০ রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ফিঞ্চ আউট হন ১৬.৫ ওভারে। তার আগে ৪৪ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন তিনি।

ফিঞ্চ আউট হওয়ার পর বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি স্টয়নিস। ১৯তম ওভারে তিনি ২৫ বলে ৩৫ রান করে ফেরেন। শেষদিকে ১০ বলে ১৫ রান করেন টিম ডেভিড।

অ্যারন ফিঞ্চের ফিফটি আর মার্কাস স্টয়নিসের ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে গ্যারেথ ডেলানিকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ৪৩ রানের জুটি গড়েন লোরকান টাকার। এরপর আর কেউ সেভাবে হাল ধরতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৪২ রানের জয় পায় অসিরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০