ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম পুলিশদের বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ময়মনসিংহ প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের উদ্দোগে উপজেলা সম্মেলন কক্ষে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি। উক্ত বিতরনী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ। প্রধান অতিথি গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ৬০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন।