আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২২, ২:১০ অপরাহ্ণ




পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে। এর মধ্যেই পারমাণবিক মহড়া চালাবে রাশিয়া।এমন পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে মস্কো।

মঙ্গলবার রাশিয়ার এ পদক্ষেপের তথ্য জানিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া চালানোর পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বলে জানিয়েছে মার্কিন সরকার।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া তার কৌশলগত পারমাণবিক বাহিনীর বার্ষিক অনুশীলনের সময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ওয়াশিংটন আশা করছে। অতীতে এ ধরনের মহড়ার সময় রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (এসটিএআরটি) বা নতুন স্টার্ট চুক্তির অধীনে রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগাম তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে বাধ্য। এ চুক্তিটি পরমাণু চুক্তি বা স্টার্ট বলে পরিচিত।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে এবং যেমনটি আমরা আগেও দেখেছি, এটি রাশিয়ার নিয়মিত বার্ষিক মহড়া।

রাশিয়া সাধারণত বছরের এ সময়ে বড় পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। এবারের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করছেন পশ্চিমা কর্মকর্তারা।

রাশিয়ার পারমাণবিক বাহিনী সর্বশেষ মহড়া চালিয়েছিল ফেব্রুয়ারি মাসে। ইউক্রেনে আক্রমণের অল্প কয়েক দিন আগে এ মহড়া চালানো হয়েছিল।

কর্মকর্তারা বলেছিলেন, মহড়াটির উদ্দেশ্য ছিল কিয়েভকে সহযোগিতায় পশ্চিমাদের অনুৎসাহিত করা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০