আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৪, ২০২২, ২:৩৭ অপরাহ্ণ




জয়ের কৃতিত্ব তাসকিন ও ফিল্ডারদের দিলেন সাকিব

‘এবার ভালো করার সুযোগ আছে। অন্য বারের রেকর্ড ছাড়িয়ে যেতে পারি।’ নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে কথাটা বলেছিলেন সাকিব। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড মানে তো পরাজয়। মূল পর্বে একমাত্র জয় ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দুটি জয় পেলেই তাই পূর্বের রেকর্ড ভেঙে যাবে। তবে বাংলাদেশ দলের লক্ষ্য যে আরও বড় সেই ইঙ্গিত সাকিবের রেকর্ড ভাঙা বার্তায় ছিল। ভালো কিছু করার লড়াইয়ে দরকার ছিল মোমেন্টাম। যা সোমবার ৯ রানে ডাচদের হারিয়ে পেয়েছে বাংলাদেশ।

জয়ের পর সাকিব বলেছেন, ‘জয়টা খুব দরকার ছিল। আমি টি-২০ বিশ্বকাপের সব কটা আসর খেলেছি। জয় না পাওয়ার বিষয়টি তাই মাথায় ছিল। ১৫৫ রানের মতো হলে ভালো হতো। নিয়মিত উইকেট হারিয়েছে যে কারণে সুবিধা করতে পারেনি। ১০ রানের মতো কমই হয়েছে। তবে পেসাররা ভালো করেছে। তাসকিন আমাদের জন্য খুবই ভালো এবং অভিজ্ঞ একজন বোলার।’

বাংলাদেশ ম্যাচের লাগাম হাতে নেয় ডাচদের ইনিংসের চতুর্থ ওভারে। থ্রো থেকে দুটি রান আউট আদায় করে নেয়। ইয়াসির আলী স্লিপে তাসকিনের প্রথম বলেই দারুণ এক ক্যাচ ধরেছেন। আউটফিল্ডেও রান বাঁচিয়েছেন ফিল্ডাররা। জয়ের কৃতিত্ব তাই ফিল্ডারদের দিতে ভোলেননি সাকিব, ‘দলের অধিকাংশ ফিল্ডিংই আগ্রাসী ও দ্রুতগতির ছিল। ফিল্ডিংয়ে আমরা ৫-১০ রানের মতো বাঁচিয়েছি। যা পার্থক্য গড়ে দিয়েছে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১