কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয় পার্টির আয়োজনে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার ২৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা কাচারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা শাখা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মইনুল হক ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার বক্তব্য পেশ করেন। র্যালি ও পথসভায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হবিবর রহমান, মইনুল হক খন্দকার, হারুন অর রশিদ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আল-মামুন বাসার, সদস্য সচিব শাহানুর রহমান শাহিন, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদ, ভাঙ্গামোড় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় ছাএ সমাজের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আসিফসহ উপজেলা ও ইউনিয়ন শাখা জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।