আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে জেলা জামাতের সেক্রেটারীসহ বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ৩৭

ময়মনসিংহে নাশকতা ও অরাজক পরিস্থিতির চেষ্ঠাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অরাজক, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও বড় ধরণের নাশকতা চালিয়ে ময়মনসিংহকে অস্থির এবং উত্তপ্ত করে তুলতে জামাতে ইসলামী আবারো মাঠে নেমেছে। বিভাগীয় নগরীতে শান্তি শৃংখলা বজায় রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে ২৫/২৫ জনের একটি গ্রæপ নগরীতে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, ময়মনসিংহে আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের অনেক ভাল। মানুষ নিরাপদে চলাচল ও বসবাস করছে। এই পরিস্থিতিতে ময়মনসিংহকে উত্তপ্ত করে তুলতে এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করতে জামাত ইসলামি বড় ধরণের নাশকতার পরিকল্পনা করে আসছে। এই অবস্থায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোজাম্মেল হকের নেতৃত্বে জামাতের একটি বিশাল চক্র ময়মনসিংহে বড় ধরণের নাশকতা ও শান্ত ময়মনসিংহকে অস্থির করে তুলতে চরপাড়া এলাকায় বৈঠক করে। খবর পেয়ে শনিবার রাতে কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জেলা জামাতের সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, মোঃ তাজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মোঃ মেহেদী হাসান, সারোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাফিজ, মোঃ আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও মোঃ নুরুল হক। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা ৮১, তাং ২৩/১০/২০২২, ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/ ৩৫৩ প্যানাল কোড দায়ের হয়েছে। রবিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, নাশকতাকারী যে দলের কিংবা যত ক্ষমতাধর হোক না কেন তাদেরকে ছাড় দেয়া হবেনা। আইন শৃংখলা নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম মোঃ মাসুদ রানা, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম আকুয়া বোর্ডঘর এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ সজিব মিয়া, জীবন, এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টীম মাকমুদুল মামুন, আক্রামুল, এমদাদুল, ১নং পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম পাটগুদাম থেকে মাদক মামলার আসামী মোঃ মন্টু ওরফে ইমনকে ২০ পিচ ইয়াবাসহ, ৩ নং ফাড়ির এসআই এসআই দেবাশীষ সাহা রাজ্জাক, জাহিদুল ইসলাম এবং এএস্আই মিজানুর
রহমান পাটগুদাম বাস টার্মিনাল থেকে ইলিয়াছ ওরফে রিয়াজকে গ্রেফতার করে।

এছাড়া এসআই কামরুল হাসান, আনিছুর রহমান, এএসআই রফিক, বিল্লাল, ছামিউল হক, সুজন চন্দ্র সাহা, এএসআই মিজান পৃথকভাওে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আরো ৭ জনকে গ্রেফতার করে। তারা হলো, নাদিম, গোলাম মোস্তফা ওরফে কবির, মোঃ সবুজ, রনি মিয়া, রানা, মাওলানা মোজাম্মেল হক আকন্দ, কাজী বাবুল খসরু ওরফে জাপানী বাবুল ও মোঃ মনির হোসেন। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক মামলা/ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০