আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ




ময়মনসিংহে বড় ধরণের নাশকতার পরিকল্পনাকালে ১৯ জামাত নেতা গ্রেফতার

ময়মনসিংহে অরাজক, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও বড় ধরণের নাশকতা চালিয়ে ময়মনসিংহকে অস্থির এবং উত্তপ্ত করে তুলতে জামাতে ইসলামী আবারো মাঠে নেমেছে। বিভাগীয় নগরীতে শান্তি শৃংখলা বজায় রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে ২৫/২৫ জনের একটি গ্রæপ নগরীতে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহে আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের অনেক ভাল। মানুষ নিরাপদে চলাচল ও বসবাস করছে। এই পরিস্থিতিতে ময়মনসিংহকে উত্তপ্ত করে তুলতে এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করতে জামাত ইসলামি বগ ধরণের নাশকতার পরিকল্পনা করে আসছে। এই অবস্থায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোজাম্মেল হকের নেতৃত্বে জামাতের একটি বিশাল চক্র ময়মনসিংহে বড় ধরণের নাশকতা ও শান্ত ময়মনসিংহকে অস্থির করে তুলতে চরপাড়া এলাকায় বৈঠক করে। খবর পেয়ে শনিবার রাতে কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, জেলা জামাতের সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, মোঃ তাজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মোঃ মেহেদী হাসান, সারোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাফিজ, মোঃ আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও মোঃ নুরুল হক। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা ৮১, তাং ২৩/১০/২০২২, ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/ ৩৫৩ প্যানাল কোড দায়ের হয়েছে। রবিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, নাশকতাকারী যে দলের কিংবা যত ক্ষমতাধর হোক না কেন তাদেরকে ছাড় দেয়া হবেনা। আইন শৃংখলা নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

নগরবাসির মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃংখলা বাহিনীর নিয়মিত নজরদারির ফলে দীর্ঘদিন ধরে ময়মনসিংহে শান্ত পরিবেশ বিরাজ করছে। মানুষ নিরাপদে চলাচল, ব্যবসা বানিজ্য, নিত্যদিনের কর্মকান্ড চালিয়ে আসছে। এ অবস্থায় ঘাপটি মেরে থাকা জামাতে ইসলামী প্রতিহিংসা পরায়ণ হয়ে ময়মনসিংহকে অশান্ত করে তুলতে মরিয়া হয়ে উঠে। চক্রটি জিমিয়ে পড়া জামাত নেতাকর্মীদের সংগঠিত করে তাদেরকে যুদ্ধের মত রনকৌশলে প্রশিক্ষিত করতে নগরীর আনাচে কানাচে এবং পাড়া মহল্লায় বৈঠক শুরু করে। এ সকল বৈঠক থেকে সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতে প্রয়োজনে লাশ ফেলে দেয়ার মত জঙ্গি মনোভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও খবর রয়েছে। নগরবাসির অনেকেই দাবি করেন, জামাত ইসলামী ময়মনসিংহে বড় ধরণের নাশকতার পরিকল্পনায় এই গোপন বৈঠকে মিলিত হয়। আইন শৃংখলা বাহিনী দ্রæত পদক্ষেপ না নিলে যে কোন সময় রক্তাক্ত পরিস্থিতির মত জঘণ্য ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিলো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১