ময়মনসিংহের তারাকান্দায় ” উপজেলা পন্য বিপণন মনিটরিং ” কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভা প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য (বানিজ্যনীতি)শাহ মোঃআবু রায়হান আল বেরুনী।
বিশেষ অতিথি ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক। উক্ত মনিটরিং কমিটির সভা আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, আব্দুল খালেক তালুকদার,তারাকান্দা বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার। তারাকান্দা বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন্দ সাজু,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কামরুজ্জামান সরকার ফুল মিয়া, মোঃ সুরুজ্জামান মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।